Monday, April 6, 2026

অস্বাভাবিক মৃ*ত্যু রুশ প্রতিরক্ষা আধিকারিকের

Date:

Share post:

অস্বাভাবিক মৃ*ত্যু হল রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের প্রতিরক্ষা বিভাগের মহিলা আধিকারিক মারিনা ইয়াঙ্কিনার। সেন্ট পিটার্সবার্গে একটি বহুতল বাড়ির ১৬ তলার জানলা থেকে পড়ে মৃ*ত্যু হয় তাঁর।

সাম্প্রতিককালে মারিনার কাজ ছিল, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের হয়ে দ্রুতগতিতে তহবিল সংগ্রহের ব্যবস্থা করা। স্বল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে সফল হয়েছিলেন তিনি। তাই তাঁর মৃ*ত্যু পুতিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের জামশিনা স্ট্রিটে মারিনার দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। ১৬০ ফুট উঁচু থেকে পড়েই তিনি প্রা*ণ হারান। কিন্তু কীভাবে তিনি জানলা থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট হয়নি। তাঁর মৃ*ত্যুর কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আ*ত্মঘাতী হয়েছেন মারিনা। এর আগেও পুতিনের একাধিক কর্মকর্তার সন্দেহজনক অবস্থায় মৃ*ত্যু হয়েছে।

আরও পড়ুন- Pandit Vijay Kichlu: সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলুর জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...