Wednesday, June 24, 2026

মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের বড় প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

মুর্শিদাবাদের (Murshidabad) বহু মানুষ বিড়ি বাঁধার কাজ করেন। এ কাজে যুক্ত বহু মহিলা। রবিবার সাগরদিঘির উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এই বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রবিবার, সাগরদিঘিতে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তিনি বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলেন।

সাগরদিঘির বিড়ি শ্রমিকদের প্রসঙ্গে অভিষেক বলেন, ”আমি শুনেছি এখানকার বিড়ি শ্রমিকদের সমস্যা রয়েছে। ৯০০টি বিড়ি বাঁধলে পাওয়া যায় ১৬৫ টাকা। আমরা চেষ্টা করব, এই টাকা বাড়িয়ে দেওয়ার”। এবার থেকে ৯০০ বিড়ি বাধলে ২৩০-৪০ টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। উপনির্বাচনে জেতার এক থেকে দেড়মাসের মধ্যেই এই কাজটা করতে চান বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “শ্রমিকদের পাশে আছে আমাদের সরকার।” এরপরেই অভিষেক বলেন, “আমি আপনাদের পরিস্থিতির কথা জানি”। বিড়ি শ্রমিকদের মজুরির সমস্যার কথাও যে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানেন, একথা শুনে অবাক হয়ে যান সাগরদিঘির মানুষ।

২৭ তারিখ সাগরদিঘির উপনির্বাচন। তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। ভোট গণনা ৩ মার্চ।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...