Thursday, June 25, 2026

জীবন হাতে করে এসেছি: সাগরদিঘিতে কেন বললেন অভিষেক!

Date:

Share post:

সভা শুরু হওয়ার কথা ছিল রবিবার দুপুরে। তৃণমূলের তরফ থেকেই সে কথা জানানো হয়েছিল। কিন্তু বেলা গড়িয়ে বিকেলে সাগরদিঘি (Sagardighi) পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কেন এই দেরি? মঞ্চে উঠেই সে কথা জানালেন অভিষেক। তিনি বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার সময়ই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি অনুরোধ করেন, তাড়াতাড়ি ত্রুটি সারিয়ে হেলিকপ্টার সচল করার। কিন্তু তাঁকে জানানো হয় স্বভাব বাতিল করতে হতে পারে কারণ বড়সড়ই চটি দেখা দিয়েছে। কিন্তু সভা বাতিল করতে রাজি হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কথায় আমি জীবন হাতে নিয়ে আপনাদের কাছে এসেছি।”

অভিষেক বলেন, “আমার যদি সাগরদিঘি যেতে গিয়েও প্রাণও যায়; যাবে। কিন্তু বিজেপি-কংগ্রেস-সিপিএমের নির্লজ্জ চক্রব্যূহের পর্দা ফাঁস আমি করবই।” এই কথা ভেবেই কলকাতা থেকে তিনি রওনা দেন। এতে নির্দিষ্ট সময়ের থেকে এক ঘণ্টা, ৪০ মিনিট পৌঁছতে দেরি হলেও কথা রেখেছেন অভিষেক। মঞ্চ থেকে বাম-কংগ্রেস-বিজেপির গোপন বোঝাপড়ার পর্দা ফাঁস করেছেন তিনি।

একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুঝিয়ে দিয়েছেন কেন সাগরদিঘির নির্বাচন উপনির্বাচন এত গুরুত্বপূর্ণ। অভিষেক বলেন, “২০২১-এর ভোটের থেকে বেশি গুরুত্বপূর্ণ সাগরদিঘির উপনির্বাচন। সিপিএম-কংগ্রেস-বিজেপির অশুভ আঁতাঁতকে জবাব দেওয়ার সময় এসেছে। মীরজাফরদের হারাতে হবে। একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ।”

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...