Saturday, April 4, 2026

অজিদের বিরুদ্ধে দুই টেস্ট এবং একদিনের সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, রাহুলকে শাস্তি বোর্ডের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বাকি দুই টেস্ট এবং একদিনের সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই। এদিন অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের পরই দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে প্রথম একদিনের ম‍্যাচে থাকবেন না রোহিত। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

 

একদিনের সিরিজে ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের অধিনায়ক রোহিত। সহ-অধিনায়ক হার্দিক। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, পারিবারিক কারণে মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত।রোহিতের বদলে সেই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এদিকে একের পর এক ম্যাচে খারাপ খেললেও অজিদের বিরুদ্ধে বাকি দুই টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়নি কে এল রাহুলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্ট দলে রয়েছেন রাহুল। তবে গল্প এখানেই শেষ নয়। দলে রাখলেও খারাপ ফর্মের শাস্তি পেতে হয়েছে ভারতীয় ওপেনারকে। সহ-অধিনায়কের পদ গিয়েছে তাঁর। শেষ দুই টেস্টের যে দল ঘোষণা করা হয়েছে তাতে কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিসিআই।

একনজরে ভারতীয় টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।

আরও পড়ুন:হকি ডার্বি ঘিরে মহামেডান মাঠে র*ণক্ষেত্র, হা*তাহাতিতে জড়ালেন ইস্ট-মোহন সমর্থকরা

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...