Tuesday, June 23, 2026

নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের জালে তাপস-নীলাদ্রি

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এ বার তাপস মণ্ডলকে গ্রেফতার করল । রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘণ্টা তিনেক তাকে জেরা করা হয়।সিবিআইয়ের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।এরপরই তাকে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

একই সঙ্গে সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ দুর্নীতি মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে। এই তাপসের দেওয়া বয়ানের ভিত্তিতেই এর আগে গ্রেফতার করা হয়েছে যুবনেতা কুন্তল ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেনের সন্ধান পেয়েছিল সিবিআই এবং ইডি। এর আগেও বহুবার তাপসকে ডেকে পাঠিয়েছিল সিবিআই এবং ইডি।

সিবিআইয়ের তদন্তে জানা যায় মানিক ভট্টাচার্যের পুত্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তাপসের। যদিও তাপস প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার বিষয়ে নানা তথ্য তদন্তকারীদের দিয়েছেন। চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ লেনদেনের বিষয়ে গোপাল দলপতির নাম সিবিআইকে জানিয়েছিলেন তিনিই। তাপসই বলেছিলেন, তাঁর অফিস থেকে টাকা নিয়ে এজেন্টরা কুন্তলের কাছে পৌঁছে দিতেন এবং সেই টাকার হিসাবও রয়েছে তাঁর কাছে।
এবার তাপস মন্ডলকে গ্রেফতার করে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।সোমবারই তাপসকে আলিপুর আদালতে পেশ করা হবে। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...