Thursday, June 4, 2026

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ জিতে কী বললেন রোহিত?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনের দুরন্ত বোলিং। জাদেজা দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৭ উইকেট। ওপর দিকে রবীচন্দ্রন অশ্বিন নেন তিন উইকেট। তাই ম‍্যাচ জিতে বোলারদের প্রশংসায় ভাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” ওদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু এই ধরনের পিচে ওরা দীর্ঘদিন খেলেছে। তাই খুব বেশি বলার কিছু ছিল না। ওদের উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম। ওরা যে রকম চেয়েছে সে রকম ফিল্ডিং সাজিয়েছি। তার ফল সবার সামনে।”

ম‍্যাচ জিতলেও একটা সময় ম‍্যাচ হারার ভয় পেয়েছিলেন রোহিত। এই নিয়ে ভারতীয় দলে অধিনায়ক বলেন,” দ্বিতীয় দিনের শেষ দিকে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার যেভাবে খেলছিল তাতে একটু হলেও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আতঙ্কিত হয়ে পড়িনি। আমরা জানতাম, অস্ট্রেলিয়ার ব্যাটাররা শট খেলবে। তাই পিচে ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছিলাম। পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। তাই জিতেছি।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়, বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে কতটা এগোল ভারত?

 

 

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...