Wednesday, March 25, 2026

ঘরের মাঠে রঞ্জি ট্রফি হাতছাড়া, হতাশ মনোজ

Date:

Share post:

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। আবারও সেই সৌরাষ্ট্রের কাছে হার। রঞ্জি ট্রফির ফাইনালে ঘরের মাঠে সৌরাষ্ট্রের কাছে ৯ উইকেটে হারে বঙ্গ ব্রিগেড। আর এই হারে স্বাভাবিক ভাবে হতাশ বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। আর হয়ত ব‍্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা যাবে না মনোজকে। তাই চেয়েছিলেন অবসরের আগে দলকে রঞ্জি জয় করাতে। কিন্তু তা হলো না। আর তাতেই হতাশ বাংলার অধিনায়ক।

এদিন ম‍্যাচ শেষে মনোজ বলেন,”প্রথম দিন টস হারা থেকেই আমরা পিছিয়ে পড়েছিলাম। উইকেটে ভেজা ভাব ছিল। তারপর থেকে আমরা কখনই লড়াই করতে পারিনি। প্রথম দিনই অনেকটা পিছিয়ে পড়েছিলাম আমরা। বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে। আমরা সত্যিই দুঃখিত। এরমধ্যেও আনন্দ দিয়েছে বোলাররা। ওরা যে ভাবে বল করেছে, তার প্রশংসা করতেই হবে।”

এরপাশাপাশি মনোজ আরও বলেন,”আমাদের মরশুমটা বেশ ভাল কাটল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয়দেব উনাদকাট এবং ওর দলকে অভিনন্দন। ফাইনাল ম্যাচ খেলার জন্য উনাদকাটকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। সৌরাষ্ট্র একটা নজির তৈরি করল।”

আরও পড়ুন:জাদেজার বোলিং-এর দাপট, দ্বিতীয় টেস্টে অজিদের ৬ উইকেটে হারাল ভারতীয় দল

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...