Saturday, April 4, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় লাল-হলুদের

Date:

Share post:

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গল এফসির। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নাওরেম মহেশ সিং। ডার্বির আগে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। লিগের এক নম্বর দল মুম্বই সিটিকে হারিয়ে আগামী শনিবার যুবভারতীতে ডার্বিতে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ক্লেটন সিলভারা। আইএসএলে এবার হাফ-ডজন জয় ইস্টবেঙ্গলের। রবিবার মুম্বই সিটিকে তাদের মাঠে ১-০ গোলে হারাল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ক্লেটনের পাস থেকে জয়সূচক গোল নাওরেম মহেশ সিংয়ের। দুই প্রধানের মধ্যে ইস্টবেঙ্গলই প্রথম আইএসএলে মুম্বইকে হারানোর কৃতিত্ব দেখাল। এই জয়ে লিগ টেবলে ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ফের ন’নম্বরে উঠল ইস্টবেঙ্গল।হারলেও শীর্ষে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল মুম্বই।

আইএসএলে লিগ-শিল্ড জিতে ফেলায় মুম্বই সিটি এফসি শেষ দুই ম্যাচে নিজেদের শক্তিক্ষয় করতে চায়নি। তাই বেঙ্গালুরু এফসি-র পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ম্যাচেও পূর্ণশক্তির দল নামায়নি মুম্বই। তবে ইস্টবেঙ্গল এদিন লড়াকু ফুটবল উপহার দিয়ে মুম্বইয়ের ডেরা থেকে জয় ছিনিয়ে আনল।

এদিন চেনা ছন্দে দেখা যায়নি মুম্বইকে। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হয়। ইস্টবেঙ্গলও পাল্টা প্রতিআক্রমণে মুম্বই রক্ষণকে বিব্রত করে গিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল আধিপত্য নিয়ে খেলে। ৫২ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে স্টিফেনের দল। ক্লেটনের পাস থেকে নাওরেম মহেশ সিংয়ের বাঁ-পায়ের শট জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা করে মুম্বই। কিন্তু বারদুয়েক লাল-হলুদের ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক কমলজিৎ সিং। এর মধ্যেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু অন্তত দু’টি ক্ষেত্রে সহজতম গোলের সুযোগ নষ্ট করেন সুহের।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দুই টেস্ট এবং একদিনের সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, রাহুলকে শাস্তি বোর্ডের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...