Wednesday, June 24, 2026

নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য, সিনেমা-মিউজিক ভিডিওতে টাকা বিনিয়োগ !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ধৃত এজেন্ট শেখ শাহিদ ইমামের থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চন্দন মণ্ডলকে জেরা করেও সামনে এসেছে নিয়োগ দুর্নীতির এজেন্ট চক্র সম্পর্কিত নয়া তথ্য! কেউ সিনেমায় অভিনয় করেছেন।কেউ আবার মিউজিক ভিডিওতে মুখ দেখিয়েছেন! কেউ আবার বেসরকারি স্কুলের মালিক!

সিবিআই সূত্রে দাবি, চাকরি বিক্রির চক্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই এজেন্টদের। ধৃত রঞ্জনকে জেরা করে জানা গিয়েছে, বাগদার পাশাপাশি বিভিন্ন জেলায় সাব এজেন্ট নিয়োগ করেছিলেন চন্দন মণ্ডল। সাব এজেন্টরা মুখে মুখে প্রচার চালাতেন, টাকা দিলেই সরকারি চাকরি মিলবে।

সিবিআই আরও দাবি করেছে, চন্দন মণ্ডল-সহ ছয় এজেন্টই চাকরি বিক্রির টাকা পৌঁছে দিতেন প্রসন্ন রায়ের কাছে। এমন ৫০ জন এজেন্টের হদিশ মিলেছে, যাঁরা নিয়োগ দুর্নীতির টাকা পাঠাতো মিডলম্যান প্রসন্নকে। প্রসন্নর স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে চন্দন মণ্ডলের অ্যাকাউন্ট থেকে। কোনও কোনও চাকরিপ্রার্থী আবার সরাসরি প্রসন্নর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলেও সিবিআই দাবি করেছে।

এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। প্রসন্ন রায় ও তাঁর আত্মীয়দের সাড়ে ৩০০টি সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখন এইসব এজেন্টদেরই ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, ও শেখ শাহিদ ইমাম নামে তিনজন এজেন্টকে গ্রেফতার করে সিবিআই।

শাহিদ ইমামকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, সিনেমাতেও অভিনয়  করেছেন এই শেখ শাহিদ। একটি মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গেছে। এজেন্ট হিসেবে ধৃত মালদার ইংরেজবাজারের বাসিন্দা আব্দুল খালেক স্থানীয় মিল্কি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী। বর্তমানে নগরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন।এলাকায় তাঁর একটি বেসরকারি স্কুলও রয়েছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...