Wednesday, June 24, 2026

জগদ্দলে গু*লিবিদ্ধ তৃণমূল নেতা, আত*ঙ্ক ছড়াল এলাকায় !

Date:

Share post:

জগদ্দল থানা (Jagaddal Police Station) থেকে ঢিল ছোড়া দূরত্বে দু*ষ্কৃতীদের হাতে আক্রা*ন্ত তৃণমূল নেতা (TMC Leader) । আসানসোলের পরে এবার ভাটপাড়া (Bhatpara)। ২ দিনের মধ্যে শু*ট আউটের ঘটনায় আবার টার্গেট ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে মাত্র ২০ থেকে ৩০মিটার দূরে রয়েছে জগদ্দল থানা (Jagaddal Police Station)। স্বভাবতই এই ঘটনা ঘিরে রবিবারের সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

সূত্রের খবর আক্রা*ন্ত ব্যক্তির নাম অশোক সাউ (Ashoke Sau)। তিনি ওই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। রবিবার সকালবেলা বাজারে বেরিয়েছিলেন ব্যবসায়ী । আছেন তাই পাঁচ জন দু*ষ্কৃতী তাঁকে লক্ষ করে গু*লি ছোড়ে বলে অভিযোগ। গু*লিটি তাঁর পিঠ ঘেষে বেড়িয়ে যায়, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৃণমূল নেতা। এরপর তাঁকে লক্ষ্য করে বো*মা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভাটপাড়ায় পালঘাট রোডের এই ঘটনার পেছনে কারা জড়িত আছেন তা নিয়ে তদ*ন্তে জগদ্দল থানার পুলিশ ।অন্যদিকে অশোক সাউয়ের বাড়ি ভাটপাড়া থানা অঞ্চলে হওয়ায় ভাটপাড়া থানাও ঘটনার তদ*ন্তও শুরু করেছে বলে জানা গেছে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...