Thursday, June 25, 2026

এবার পার্ক স্ট্রিট, বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার

Date:

Share post:

শহরে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে পার্ক স্ট্রিট এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের একটি টিম। সেখানে জনৈক রাজেশ কাসেরা নামে এক ব্যক্তির থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার হয়। একটি মারুতি গাড়ির ডিকি থেকে ওই টাকা উদ্ধার হয়েছে। তবে এই টাকার জন্য প্রয়োজনীয় কোনও নথি দেখাতে পারেননি তিনি। ফলে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ধনরাশিও। ফের একবার শহরে বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পার্ক স্ট্রিট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার করা হয় এই ব বিপুল পরিমাণ টাকা। ওই ব্যক্তির নাম রাজেশ কাসেরা। এসটিএফ-এর অফিসাররা সেই ব্যক্তিকে জেরা করে, অন্য একটি আস্তানায় হানা দেন। সেখানেও পাওয়া গিয়েছে বান্ডিল বান্ডিল টাকা। কলকাতা পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন।

এর আগে বালিগঞ্জে ও গড়িয়াহাটেও বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। কলকাতা পুলিশের এসটিএফ গড়িয়াহাটের একটি গাড়ি থেকে উদ্ধার করেছিল প্রায় ১ কোটি টাকা।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...