Friday, June 26, 2026

Kolkata : ভাঙা হাড়ে কোন স্ক্রু, OT-তেই হাতাহাতি দুই ডাক্তারের !

Date:

Share post:

শহর কলকাতার বুকে ফের শিরোনামে চিকিৎসা বিভ্রাট। আরজিকর হাসপাতালে (RG Kar Hospital and Medical College) সোমবার যে ঘটনা ঘটল তাতে তাজ্জব সাধারণ মানুষ। ভুল অস্ত্রোপচার করা নিয়ে ওটি-র (Operation Theatre) মধ্যেই যেভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই চিকিৎসক (Doctors) তা কার্যত নজিরবিহীন। ডাক্তারদের অবস্থা দেখে অবাক রোগী নিজেই। ভাঙা হাড়ে কোন স্ক্রু লাগানো হবে তাই নিয়ে অপারেশন থিয়েটারের (OT)মধ্যেই মারামারি করতে শুরু করলেন দুই ডাক্তার। মুহূর্তে ভাইরাল ভিডিও।

ঠিক কী ঘটেছিল? অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Dr. Sandip Ghosh) নেতৃত্বে ইউনিটে ট্রমা কেয়ারে বঙ্গভঙ্গ বিভাগে বিকাল পাঁচটায় বীরভূমের বাসিন্দা সৌরভকান্তি শীলের (Saurav Kanti Shil)অস্ত্রোপচার চলছিল। সাইকেল থেকে পড়ে তাঁর বাঁ হাতের কনুইয়ের জয়েন্টের হাড় ভেঙে গিয়েছিল। সেই হাতের অপারেশনে ঠিক কোন স্ক্রু লাগানো হবে তাই নিয়ে বচসা তৈরি হয়। জানা যায় যেখানে ২২, ২৪ নম্বর স্ক্রু লাগানোর কথা, সেখানে একজন চিকিৎসক ১৬ ও ১৮ নম্বর স্ক্রু লাগিয়েছিলেন বলে অভিযোগ। অপর একজন চিকিৎসক তার প্রতিবাদ করেন। তিনি বলেন ২২ ও ২৪ নম্বর স্ক্রু লাগানো উচিত ছিল। ব্যাস ঝামেলা শুরু! কে বেশি জানেন? তা নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। ভেবে দেখুন এই কাণ্ড যখন ঘটছে তখন টেবিলে ব্যান্ডেজ পরা অবস্থায় শুয়ে রয়েছেন রোগী। লোকাল অ্যানাস্থেসিয়ার ঘোর অচিরেই কেটে গেছে তাঁর। সরকারি হাসপাতালের এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...