Friday, April 3, 2026

দীর্ঘ শুনানিতেও অমর্ত্য সেনের জমি জট কাটল না

Date:

Share post:

দীর্ঘ সওয়াল-জবাবের পরেও অমর্ত্য সেনের জমি জট কাটল না। তাঁর আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী প্রয়াত আশুতোষ সেনের একটি উইল আদালতে জমা দেন।পাল্টা বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, অমর্ত্য সেনের জমি নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার। যা পরিস্থিতি জমি জট কাটাতে অপেক্ষা করতে হবে পরবর্তী শুনানি পর্যন্ত৷

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন, অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বভারতী তিনটি চিঠি দিয়েছে নোবেলজয়ীকে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়।বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিভিন্ন সময় অমর্ত্য সেন সম্পর্কে তীর্যক ভাষায় মন্তব্য করেছেন। যদিও অমর্ত্য সেন বার বার দাবি করেছেন জমি তাঁরই। এমনকি, বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে এই মর্মে আইনজীবী মারফৎ নোটিশ পাঠিয়েছেন তিনি।

বিশ্বভারতী দাবি, অমর্ত্য সেনের প্রাপ্য ১.২৫ ডেসিমেল জমি। অমর্ত্য সেনের আইনজীবীর দাবি,আশুতোষ সেনের নামে ১.৩৮ ডেসিমেল জমি রয়েছে। তাই সম্পূর্ণ জমি মিউটেশনের জন্য বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করেছিলেন অমর্ত্য সেন।

সেই অনুযায়ী সোমবার, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাসের তত্ত্বাবধানে অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ও বিশ্বভারতীর আইনজীবী, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত শুনানিতে আসেন। দীর্ঘক্ষণ দু’পক্ষের আইনজীবীর মধ্যে সওয়াল-জবাব চলে।কিন্তু সমাধান সূত্র মেলেনি।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...