Friday, June 26, 2026

এবার স্বামী-শাশুড়ির দেহাংশ ফ্রিজে! হাড়হিম ঘটনা অসমে

Date:

Share post:

একেবারে  হাড়হিম করা ঘটনা! স্বামী এবং শাশুড়িকে খুনের পর কেটে টুকরো টুকরো করে দেহাংশ রাখা হল ফ্রিজের মধ্যে। গুয়াহাটির নুনমাটি এলাকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে  উঠেছেন এলাকার লোকজন। এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বন্দনা কালিতা নামের এক মহিলাকে।জানা গিয়েছে, বিয়ের পরে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বন্দনা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,প্রেমিককে সঙ্গে নিয়েই বন্দনা ওই খুন করেন। তারপরে তাঁদের দেহ টুকরো টুকরো করা হয়। দেহাংশ রাখা হয় ফ্রিজের মধ্যে। খুনের তিনদিন পরে সেই দেহাংশ পুঁতে ফেলা হয়েছিল।পুলিশ জানিয়েছে, বন্দনা তাঁর প্রেমিক এবং আরও একজন বন্ধু মিলে ওই খুন করে । তাদের হাতে নৃশংসভাবে খুন হন বন্দনার স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শঙ্করী দে-কে। বন্দনা চেয়েছিলেন স্বামী এবং শ্বশুরবাড়ির সম্পত্তি হাতিয়ে নিতে।এই জন্য প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা করেন তিনি।

জানা গিয়েছে, গত বছর অগাস্ট মাস থেকেই নিখোঁজ ছিলেন অমরজ্যোতি দে এবং শঙ্করী দে।বন্দনা কালিতাকে গ্রেফতার করার পরেই হাড়হিম করা ঘটনা জানতে পারে পুলিশ।পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই দুজনকে খুন করতে বন্দনাকে সাহায্য করেছিল অরূপ ডেকা এবং ধনজিৎ ডেকা নামের দুজন। তাঁরা ওই খুনের পরে দেহ মাটিতে পুঁতে দিতে সাহায্য করেছিলেন।

বন্দনাকে গ্রেফতার করার পরে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁকে পানবাজার মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে গুয়াহাটির পুলিশ।পুলিশের দাবি, জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বন্দনা। তিনি পুলিশকে জানিয়েছেন, দুজনকে খুন করার পরে দেহ টুকরো টুকরো করা হয়। তারপরে একটি ফ্রিজের মধ্যে রাখা হয় ওই টুকরোগুলি। তিনদিন পরে, অরূপ ডেকা এবং ধনজিৎ ডেকার সাহায্য নিয়ে দেহাংশ নিয়ে যাওয়া হয় মেঘালয়ে। সেখানে আলাদা আলাদা জায়গায় দেহাংশ পোঁতা হয়।তাদের জেরা করে খুনের প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...