Friday, June 26, 2026

বিষ্ণুপুরে তৃণমূল নেতার খু*নির পরিচয় জানলে চমকে উঠবেন

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)বিষ্ণুপুরে তৃণমূল নেতা (TMC Leader) খু*নে গ্রেফতার বিজেপি নেতা। তৃণমূলের বুথ সভাপতি খুনে মূল অভিযুক্ত বিজেপির অঞ্চল আহ্বায়ক ভাস্কর মাল (Bhaskar Mal) গ্রেফতার। পুরনো আক্রোশের জেরে খুন বলেই অনুমান পুলিশের। তবে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে এলাকার দখল নিতেই দক্ষ সংগঠক বলে পরিচিত তৃণমূলের বুথ সভাপতি সাধনকে খুন করেছে বিজেপি, দাবি শাসক দলের।

গতকাল, রবিবার সন্ধ্যেয় তিন দুষ্কৃতী আচমকা বাইকে করে এসে এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় দক্ষিন ২৪ পরগনার জেলার বিষ্ণুপুরের তৃণমূল নেতা সাধন মন্ডলকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের চালকের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। আর যে দুই দুষ্কৃতী গুলি চালিয়েছে, তাদের মুখ ঢাকা ছিল না। তারা এলাকার নয়। তা থেকেই পুলিশের অনুমান তৃণমূল নেতাকে খুন করতে ভাড়াটে খুন লাগানো হয়েছিল। যারা শার্প শুটার। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চম্পট দেয় তারা।

এই ঘটনার পরই পাঁচজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। তারা প্রত্যেকেই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বিজেপিও কর্মী হিসেবে পরিচিত। এই খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন সাধনের ভাইপো খোকন মন্ডল।

তৃণমুল কংগ্রেসের আঁধারমানিক অঞ্চলের সভাপতি পিন্টু সর্দার অভিযোগ করেন, একাধিকবার সাধনকে হুমকি দেওয়া হয়েছে। সাধনকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সাধনকে দলে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় নিজেদের সংগঠন শক্তিশালী করতে চাইছিল বিজেপি।

এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বলেন, “এলাকায় দক্ষ সংগঠক ছিল সাধন। পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে খুন করে এলাকায় বিজেপি মানুষের মনে ভয় ধরিয়ে সংগঠনের ভিত শক্ত করতে চাইছে। এই ঘটনার পিছনে বিজেপির যোগ আছে। আগে এলাকায় যারা সিপিএম করত তারাই এখন বিজেপি করছে। তারাই এই খুন করিয়েছে”।

অবশেষে বিজেপির অঞ্চল কনভেনরকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বিজেপি নেতা ভাস্করের বাড়িতেই খুনের আগে মিটিং করে খুনিরা। এরপর ভাস্কর ভাড়াটে খুনিদের সঙ্গে এসেই স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা তৃণমূল নেতা বুথ সভাপতিকে চিনিয়ে দেয়। পুলিশের অনুমান, মুখে রুমাল ঢাকা বাইক চালক-ই আসলে বিজেপি নেতা ভাস্কর মাল।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...