Monday, April 6, 2026

জাদেজা-অশ্বিনদের ওপর অভিমানী অক্ষর, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিং। সাত উইকেট নেন জাড্ডু, তিন উইকেট নেন অশ্বিন। তাঁদের বোলিং-এর দাপটেই আড়াই দিনে দ্বিতীয় টেস্টে জয় পায় রোহিত শর্মার দল। জয় পেলেও জাদেজা অশ্বিনদের ওপর অভিমানী দলের তৃতীয় স্পিনার অক্ষর প‍্যাটেল। জাদেজার কাছে অভিযোগ বল করার সুযোগ পাচ্ছেন না তিনি। যদিও বিষয়টি মজার ছলে।

অজিদের বিরুদ্ধে জয়ের পর বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায় জাদেজার সঙ্গে কথা বলছেন অক্ষর। সেখানেই অক্ষর জাদেজাকে বলেন,” স্যর, আমি তো বল করার সুযোগই পাচ্ছি না। আমি যাতে বল করার সুযোগ না পাই, তার জন্যেই কি তুমি এত ভাল বল করছ?” অক্ষরের এই কথা শুনে পাল্টা জাড্ডু বলেন,” তুমি বল না পেলেই বা কী! যখন ব্যাট করো, তখন মনে হয় অন্য পিচে খেলতে নেমেছ। তুমি ব‍্যাট করার সময় মনেই হয় না যে পিচে কোনও ধরনের জুজু রয়েছে। তুমি ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার বোলারদের খুবই সাধারণ মানের মনে হয়। দেখে কে বলবে এই পিচে ঘূর্ণি রয়েছে বা বাউন্স কম পাওয়া যাচ্ছে।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:জাদেজা-অশ্বিনের বোলিং প্রশংসায় মহারাজ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...