Friday, April 3, 2026

বুকে ব্যথা অনুভব, জেল থেকে হাসপাতালে গেলেন অনুব্রত

Date:

Share post:

গরুপাচার মামলায় ৬ মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। আদালতে তারিখের পর তারিখ পড়লেও এখনও পর্যন্ত প্রতিবারই জামিন খারিজ হয়েছে তাঁর। এখন
শরীরও ভাল যাচ্ছে না অনুব্রতর। আজ, সোমবার আসানসোল সংশোধনাগার থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অনুব্রত নিজে মুখেই জানান তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথার কথাও জানান তিনি।

তবে জেল কর্তৃপক্ষের দাবি, অনুব্রত মণ্ডলের রুটিন চেকআপ। প্রতি দু’মাস অন্তর জেলবন্দিদের হাসপাতালে চেকআপ করার নিয়ম। সেই মতো অনুব্রত মণ্ডলকেও আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর আগে গত ২০ নভেম্বর অনুব্রত মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। সেই সময়েও বুকে ব্যথা অনুভব করেছিলেন তিনি।

বহু বছর ধরেই অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। মধুমেহ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। রয়েছে ফিসচুলাও। সবমিলিয়ে ৩৭ রকমের ওষুধ খান তিনি। সে কারণেই সংশোধনাগারের মেডিক্যাল ওয়ার্ডে রাখা রয়েছে অক্সিজেনের বন্দোবস্ত। এছাড়া অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষার জন্য ইসিজি মেশিন, রক্তচাপ মাপার যন্ত্রও।

 

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...