Friday, June 26, 2026

গোয়ায় আইএসএল ফাইনাল, টিকিট কাটা যাবে অনলাইন

Date:

Share post:

গোয়ায় বসতে চলেছে ২০২২-২৩ আইএসএল-এর ফাইনাল। গোয়ার পণ্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে বসতে চলেছে আইএসএল ফাইনাল। ফাইনাল হবে ১৮ মার্চ। আইএসএলের প্লে-অফ পর্ব শুরু হবে ৩ মার্চ থেকে। এদিন এমনটাই জানান হল আইএসএল-এর পক্ষ থেকে। ফাইনালের জন‍্য গোয়াকে বেছে নেওয়ার জন‍্য অনুশীলনের জন‍্য পর্যাপ্ত মাঠ এবং আধুনিক পরিকাঠামোর কথা বলা হয়েছে আইএসএল কতৃপক্ষর তরফ থেকে।

এদিন আইএসএল-এর পক্ষ থেকে জানান হয়, ফাইনালের জন‍্য অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকবে। ৫ মার্চ থেকে ‘বুকমাইশো ডট কম’ থেকে টিকিট কাটা যাবে। এছাড়াও জানান হয়েছে, এবার ফাইনালের সময় গোয়ায় আয়োজন করা হবে ফুটবল কার্নিভালের। মাঠে বসে খেলা দেখা ছাড়াও নানা রকম বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে ক্রীড়াপ্রেমীদের জন্য। কার্নিভালে অংশ নিতে পারবেন খেলা দেখতে যাওয়া দু’দলের সমর্থক এবং পরিবারের সদস্যরা।

ইতিমধ্যে শেষ হতে চলেছে আইএসএল-এর গ্রুপ পর্বের ম‍্যাচ। দু’ম্যাচ বাকি থাকতেই বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে লিগ শিল্ড চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। এছাড়াও প্রতিযোগিতার নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে আরও চারটি দল। এরা হল হায়দরাবাদ এফসি, এটিকে মোহনবাগান, কেরল ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি।আইএসএলের প্লে-অফ পর্ব শুরু ৩ মার্চ থেকে। লিগ পর্বে শীর্ষে শেষ করা দু’দল সরাসরি খেলবে সেমিফাইনালে। শেষ চারে যাওয়ার জন্য লিগ পর্বে তৃতীয় স্থানাধিকারী দলকে খেলতে হবে ষষ্ঠ স্থানে শেষ করা দলের বিরুদ্ধে। চতুর্থ স্থানে শেষ করা দল খেলবে পঞ্চম স্থানে থাকা দলের সঙ্গে। তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা দল নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে প্লে-অফ পর্বে।সেমিফাইনাল খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ, চারটি সেমিফাইনাল খেলা হবে। আর ফাইনাল হবে গোয়ায়।

আরও পড়ুন:জাদেজা-অশ্বিনদের ওপর অভিমানী অক্ষর, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...