Friday, June 26, 2026

Weather Update: চলতি সপ্তাহেই ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, কলকাতার পারদ কততে উঠবে?

Date:

Share post:

এবারের মত রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। শিবরাত্রির পরে বাংলায় আর নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে কুয়াশার দাপট।

আরও পড়ুন- আমি বাংলায় কথা কই: একুশে ফেব্রুয়ারিই নয় প্রতিদিনই হোক মাতৃভাষা দিবস

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪-৫ দিনে রাজ্যের তাপমাতত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত সকাল ও সন্ধ্যায় সামান্য ঠাণ্ডার আমেজ থাকবে। শহরে দিনের বেলায় উষ্ণতা থাকবে। তবে কয়েকটি জেলায় খুব হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। আরও দু থেকে চারদিন সকাল এবং রাতের দিকে এই অবস্থা চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস বলছে, মেঘ পুরোপুরি সরে গেলেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...