Sunday, April 5, 2026

অর্ডার ডেলিভারি করতে গিয়ে কী কাণ্ড , চমকে উঠলেন নেটিজেনরা

Date:

Share post:

শখ পূরণের জন্য আইফোন (i-phone)অর্ডার করেছিলেন কর্ণাটকের (Karnataka) যুবক। কিন্তু অর্ডার ডেলিভারি আসতে আসতে হাতে টাকা শেষ। কিন্তু আইফোন (i-phone) কি আর মিস করা যায়? তাই ফোন হাতাতে মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেললেন কর্ণাটকের হাসান জেলার (Hasan District, Karnataka) বাসিন্দা অভিযুক্ত হেমন্ত দত্ত (Hemanta Dutta)। জানা যায় অনলাইন সাইটে আই ফোন অর্ডার করে ছিলেন যুবক ৷ কিন্তু যখন ফোনের ডেলিভারি এল তখন হাতে টাকা না থাকায় ডেলিভারি বয়কেই খু*ন করার অভিযোগ উঠল। ঘটনা জানাজানি হতেই রীতিমতো শি*উরে উঠছেন নেটিজেনরা।

পুলিশের তদন্তে খু*নের ঘটনার তদন্তে একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গেছে নিজের স্কুটারে চাপিয়ে একটি বস্তায় ভরে ওই ডেলিভারি বয়ের (হেমন্ত নায়েক)৷ দেহ নিয়ে যাচ্ছেন অভি*যুক্ত ৷ পুলিশ বলছে গত ৭ ফেব্রুয়ারি বেসরকারি সংস্থার ওই ডেলিভারি বয় আইফোন ডেলিভারির জন্য হেমন্ত দত্তের বাড়িতে পৌঁছন। অভিযোগ, তখনই তাঁকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে খু*ন করেন অভিযুক্ত। তারপর আইফোন কেড়ে নেন। খু*ন করার পর মৃ*তদেহ বস্তায় ভরে তিন দিন নিজের বাড়িতেই লুকিয়ে রাখার অভিযোগও উঠছে ৷ এর পরে রাতের অন্ধকারে একটি রেল লাইনের কাছে দেহটি নিয়ে গিয়ে পুড়িয়ে দেন তিনি। নিহ*তের ভাইয়ের মিসিং ডায়েরির ভিত্তিতে তদন্ত করতে নেমে আসল তথ্য উঠে আসে পুলিশের হাতে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...