Saturday, June 27, 2026

নিজের ডিজাইন করা অভিনব পাড়ের শাড়ি পরে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নিজের শাড়ির পাড়ের ডিজাইন তিনি অনেক সময় নিজেই করেন। একথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানেও নিজের ডিজাইন করা শাড়ি পরেই অনুষ্ঠানে যোগ দিলেন মমতা। সাদা খোলের শাড়িতে কালো দিয়ে অ লেখা পাড়। ভাষা দিবসের অনুষ্ঠানের জন্য একেবারে পারফেক্ট।

ঘটনার সূত্রপাত গত সোমবার বিধানসভায় (Assembly)। সেদিনই দলের বিধায়কদের সঙ্গে হালকা আলোচনায় মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন ভাষা দিবস আর সরস্বতী পুজোর জন্য স্পেশাল দুটো শাড়ি ডিজাইন করে রেখেছিলেন। ২১ ফেব্রুয়ারি ওটাই পরবেন। মঙ্গলবারই শিলিগুড়ি (Siliguri) রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে, দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে একটু আগেই পৌঁছে যান মমতা। পরনে স্বরবর্ণের প্রথম অক্ষয় লেখা পাড়ের শাড়ি। সাদা শাড়ির পাড়ে কালো সার দিয়ে লেখা ‘অ’। ওটাই ডিজাইন। ভাষা দিবসের মঞ্চে অতিথিদের যে উত্তরীয় দেওয়া হয়, সেটাই মুখ্যমন্ত্রী ডিজাইন করা বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এদিন ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠান হয়। প্রথমে সমবেত উদ্বোধনী সঙ্গীত। তার পর গান ধরেন সুরজিৎ। রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় সঙ্গীত পরিবেশন। আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনও গান শোনান।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...