Saturday, March 14, 2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বাংলার’ ইতিহাসের স্মৃতিরোমন্থন ব্রাত্য, আলাপনের

Date:

Share post:

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি। সারা বিশ্বের পাশাপাশি শহর কলকাতাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে একাধিক জানা-অজানা ইতিহাস। কিন্তু সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব। সেই সব কিছু মিলিয়েই পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর আকাদেমি সভাঘরে তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানেই এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষার গৌরবময় ইতিহাস তুলে ধরেন।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন ভাষা ও রাষ্ট্র-এই বিষয়ের ওপর বক্তব্য রাখেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপরই আকাদেমি সভাঘরে বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব।

পাশাপাশি এদিন বাংলা ভাষার উৎপত্তি ও বঙ্গভঙ্গের প্রভাব কীভাবে বিভিন্ন ভাষার ওপর প্রভাব ফেলে তা নিয়ে এদিনের আলোচনায় বক্তব্য রাখেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলা ভাষার উৎপত্তি ও বঙ্গভঙ্গের প্রভাব ও ইতিহাস নিয়ে মোট সাতটি অধ্যায় আলোচনা করেন তিনি। যেখানে বাংলা ভাষার প্রবর্তন এবং ধীরে ধীরে কীভাবে বিভিন্ন ভাষাকে সঙ্গী করে বাংলা ভাষা এত সমৃদ্ধ হয়ে উঠল তা নিয়েই বিস্তারিত আলোচনা করেন আলাপন। পাশাপাশি কীভাবে ধীরে ধীরে বাংলা ভাষা সপ্তদশ শতাব্দীতে আরও সমৃদ্ধশালী হয়ে উঠল তা উঠে আসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। এছাড়া সংস্কৃত ও পার্সি ভাষার সঙ্গে তাল মিলিয়ে এবং তাদের একাত্ম করে কীভাবে বাংলার গৌরব বাড়ল তা উঠে আসে আলোচনায়। অন্যদিকে বিংশ শতকে কীভাবে বাংলা ভাষাকে ‘বঞ্চনা’ করা হয়েছিল সেই ইতিহাসও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতার বক্তব্যে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাঘরে ২১-২৩ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী ভাষা উৎসব উদযাপন হচ্ছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে থাকছে কবিতা পাঠ ও আলোচনামূলক অনুষ্ঠান। মঙ্গলবারই সেই অনুষ্ঠানের শুভ সূচনা হল।

আরও পড়ুন- অট্টালিকাসম বাড়িতেই হেলিপ্যাড তৈরির পরিকল্পনা ছিল শাহিদ ইমামের!

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...