Thursday, June 25, 2026

অট্টালিকাসম বাড়িতেই হেলিপ্যাড তৈরির পরিকল্পনা ছিল শাহিদ ইমামের!

Date:

Share post:

“মহারাজ”। সার্থক তার নাম। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার। হুগলির আরামবাগের “মহারাজ” শাহিদ ইমাম গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক স্কুলের “মাস্টারমশাই” থেকে প্রকৃত অর্থেই “মহারাজ”! স্কুলে যেতেন কখনও বিএমডব্লু, কখনও ফরচুনা আবার কখনও এনফিল্ডের দামি বুলেটে চেপে।

আরামবাগের শাহিদ ইমাম ”মহারাজ” নামেই পরিচিত এলাকায়। আর তার মহারাজের মতোই আরামবাগে প্রাসাদসম অট্টালিকা বানাচ্ছিলেন তিনি। এখানেই শেষ নয়, “মহারাজ”-এর অট্টালিকার ছাদে বিশেষ কিছু তৈরি করার পরিকল্পনা ছিল, অন্তত প্রাসাদের নকশা দেখে তেমনটি মনে করছেন অনেকে। এলাকাবাসীদের দাবি, শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ির ছাদে নাকি হেলিপ্যাড তৈরির পরিকল্পনা ছিল। শাহিদ ইমাম আরামবাগের এই বাড়িটিতেই বাস করতেন। এছাড়া বর্ধমানে তাঁর একটি ডান্স বারও আছে।

আরও পড়ুন- ভাষা যোগাযোগের মাধ্যম: বাংলায় ভিন্ন শব্দের অনুপ্রবেশে শুভাপ্রসন্নের আপত্তি খণ্ডন মমতার

 

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...