Thursday, June 25, 2026

মেডিকা হাসপাতাল চত্বরে অগ্নি*কাণ্ড, নিরাপদে রোগীরা

Date:

Share post:

সন্ধের শহরে অগ্নি*কাণ্ড। মঙ্গলবার, সন্ধেয় মেডিকা হাসপাতাল (Medica Hospital) চত্বরে আগুন লাগে। মূল ভবনের বাইরে স্টোররুমে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছয়। স্টোররুমের কাছেই জরুরি বিভাগ থাকায় হাসপাতাল (Hospital) চত্বরে আতঙ্ক ছড়ায়।

হাসপাতালে রোগীর সংখ্যা যথেষ্ট। দ্রুত স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে আনেন দমকল কর্মীরা। এ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) বলেন, বিকেল ৫টা ১০ নাগাদ মূল হাসপাতাল চত্বরের বাইরে স্টোরে আগুন লাগে। রোগীদের কোনও সমস্যা না হলেও, হাসপাতাল চত্বরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

আরও পড়ুন- অট্টালিকাসম বাড়িতেই হেলিপ্যাড তৈরির পরিকল্পনা ছিল শাহিদ ইমামের!

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...