Monday, March 30, 2026

কার্যকালের মেয়াদ বাড়ল লোকায়ুক্তের, সংশোধনী বিল পাশ বিধানসভায়

Date:

Share post:

রাজ্যে লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বাড়ছে। এত দিন লোকায়ুক্ত পদের মেয়াদ ছিল ৩ বছর। ওই মেয়াদ বাড়িয়ে ৬ বছর করতে রাজ্য বিধানসভায় সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আনা হয়েছে। তবে পদে থাকতে বয়সের সর্বোচ্চ সীমা হবে ৭০ বছর। অর্থাৎ, প্রথম ৩ বছর দায়িত্ব পালনের পর কোনও লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বৃদ্ধি হতে পারে। তবে ৭০ বছর বয়স হয়ে গেলে আর ওই পদে থাকা যাবে না। মঙ্গলবার আনা ওই সংশোধনী বিলে বলা হয়েছে লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বৃদ্ধির ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে। বিল নিয়ে জবাবি বক্তৃতায় চন্দ্রিমা বলেছেন, ‘‘অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে দুর্নীতি কম হয়। এই বিষয়টি হজম করতে পারছেন না বিরোধীরা। তাই পশ্চিমবঙ্গের লোকায়ুক্তের কাছে কম অভিযোগ জানানোর বিষয়টিকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছেন তাঁরা।’’

আরও পড়ুন- রাজ্যে শিল্পায়নের পথ প্রশস্ত করতে ভূমি আইনে নয়া সংশোধনী

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...