Monday, April 6, 2026

যে কোনও দিন খু*ন হতে পারেন! আশঙ্কা বীরভূমের তৃণমূল নেতা কাজলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। যে কোনও মুহূর্তে তাঁর প্রাণহানি হতে পারে। পরিবারের সদস্যরাও তাই ভয়ে ভয়ে থাকেন বলে জানিয়েছেন কাজল। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

বর্তমানে বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। জেলা রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ সেই কাজল-ই এবার আচমকা খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করায় দলের অন্দরেই জোর জল্পনা শুরু হয়েছে।

কাজল শেখের কথায়, “বাড়ি থেকে বেরনোর সময় আমার মা আশঙ্কায় থাকেন। হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। আমার ঘরে ও বাইরে শত্রু, আমি জানি। যে কোনও মুহূর্তে, যে কোনও স্থানে আমার প্রাণহানি ঘটতে পারে। তবে আমি আমার কাজ করে যাবো। এসবে ভয় করি না।”

পরিবারের কথা ভেবে পার্টি শীর্ষ নেতৃত্বর কাছে বোলপুরে কোর কমিটি থেকে কাজল অব্যাহতিও চেয়েছেন বলেও খবর। তাঁর দাবি, কিছু লোক চক্রান্ত করে কোর কমিটির বৈঠক করছেন না, যাতে তিনি যোগ দিতে না পারেন, কাজ করতে না পারেন। সেই আবহেই কাজল খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করায় শুরু হয়েছে জল্পনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...