Wednesday, June 24, 2026

বাবাকে পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা: বিস্ফোরক জয়শঙ্কর, পাল্টা তৃণমূল

Date:

Share post:

১৯৮০ সালে ক্ষমতায় ফেরার পর বাবাকেই প্রতিরক্ষা সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী(Indira Gandhhi)। বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন আমলা তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তবে জয়শঙ্করের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়ল না তৃণমূল(TMC)। এপ্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন জয়শঙ্কর।

সংবাদ সংস্থা এএনআইকেদেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “১৯৮০ সালে ক্ষমতায় ফিরেই প্রতিরক্ষা সচিবের পদ থেকে আমার বাবাকে সরিয়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপর রাজীব গন্ধীর আমলেও বাবাকে সাসপেন্ড করা হয়। জুনিয়র অফিসারকে বসানো হয় ক্যাবিনেট সচিব পদে।” একইসঙ্গে তিনি বলেন, চাকরি জীবন শেষে শুধুমাত্র একটা কারণেই তিনি বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন। কারণ এই দলই পারবে ভারতকে উন্নতির পথে এগিয়ে দিতে। জয়শঙ্করের মন্তব্যের পাল্টা তৃণমূল সাংসদ জহর সরকার জয়শঙ্করের বাবা কে সুব্রহ্মণ্যমের একটি মন্তব্য তুলে ধরেন। যেখানে মোদিকে আক্রমণ শানিয়ে কে সুব্রহ্মণ্যম বলেছিলেন, “গুজরাটে আসলে ধর্মের মৃত্যু হয়েছিল। ভগবান রামের উচিত ছিল গুজরাটের অসুর শাসকের বিরুদ্ধে ধনুক তুলে ধরা।” এরপরই কটাক্ষ করে জহর বলেন, “এমন বাবার সন্তান হয়ে অসুরের সেবা করতেই ব্যস্ত তিনি। লজ্জা হওয়া উচিত।”

একইসঙ্গে জয়শঙ্করের স্মৃতিভ্রংশ হয়েছে বলে কটাক্ষ করে জহর বলেন, “নিজের কার্যকালের অনেকটাই কংগ্রেস (Congress) জমানায় কাটিয়েছেন জয়শঙ্কর। সেই সময় ভাল পদ, ভাল পোস্টিং সবকিছুই পেয়েছেন। গান্ধীদের প্রতি তাঁর আনুগত্য নিয়েও প্রশ্ন ছিল না। এখন কি তাহলে স্মৃতিভ্রংশের কারণে সব ভুলে গিয়েছেন? নাকি বিজেপিতে নিজেকে আরও জনপ্রিয় করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন?”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...