Wednesday, June 24, 2026

চ্যাট শোয়ে শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন পাক অভিনেত্রী আয়েষা !

Date:

Share post:

কিছুদিন আগে খবর হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী আয়েষার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। আর সেই কারণে সম্পর্কে ভাঙন ধরেছে শোয়েব মালিক ও সানিয়া মির্জার। পরিস্থিতি এমনই যে দুজনের মধ্যে ডিভোর্স হবে বলে জানা গিয়েছিল।এই প্রচারেও মুখে কুলুপ এঁটেছিলেন আয়েষা।

কিন্তু এবার বোমা ফাটালেন আয়েষা স্বয়ং।শোয়েব আখতারের সঞ্চালনায় একটি চ্যাট শোয়ে এসে আয়েষা সত্যিটা প্রকাশ করেছেন।কী বলেছেন আয়েষা ? শোয়েব আখতার পাকিস্তানের অভিনেত্রীকে তাঁর ও শোয়েব মালিকের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেছিলেন । আয়েষা স্পষ্ট জবাব দিয়েছেন, ”আমি কখনওই বিবাহিত কোনও পুরুষকে দেখে আকৃষ্ট হইনি। সবাই আমাকে জানেন। এটা বলার অপেক্ষা রাখে না।”

ঘটনার সূত্রপাত হয়েছিল একটি ফোটোশুট নিয়ে। শোয়েব ও আয়েষার সেই ছবি নিয়ে নানান জল্পনা ছড়িয়েছিল। আয়েষা বলেন, গুজব তো প্রথমে ছড়িয়েছিল ভারতের মিডিয়ায়। পরে পাকিস্তানি মিডিয়া সেই খবর প্রচার করে। আয়েষা জানিয়েছেন, এই ধরনের গুজবের কোনও সত্যতা নেই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...