Sunday, February 22, 2026

নাম, প্রতীকের পর ‘শিব সেনা ভবন’ যেতে চলেছে শিণ্ডেদের দখলে! মারাঠা রাজনীতিতে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

শিব সেনার(Shiv Sena) নাম ও প্রতীক ব্যবহারে উদ্ধব ঠাকরে শিবিরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই অধিকার এখন শিণ্ডে শিবিরের দখলে। এরইমাঝে মারাঠা রাজনীতিতে(Maratha Politics) গুঞ্জন শুরু হয়েছে শিবসেনার সব সম্পত্তি ও তহবিল হাতছাড়া হতে চলেছে উদ্ধবদের(Uddhav Thakre)। যদিও শিণ্ডে শিবিরের তরফে জানানো হয়েছে, সম্পত্তি ও তহবিলে তাদের কোনও আগ্রহ নেই। কিন্তু গুঞ্জন থামছে না কোনওভাবেই।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শিবসেনার অধিকার শিণ্ডে শিবিরের পক্ষে যাওয়ার পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় শিব সেনার ঘরটি ব্যবহারের অনুমতিও হারাতে হয়েছে উদ্ধব শিবিরকে। এরই মাঝে শিব সেনার সম্পত্তি ও তহবিল নিয়ে গুঞ্জন প্রসঙ্গে একনাথ শিণ্ডে বলেন, “আমাদের কোনও আগ্রহ নেই সম্পতি ও তহবিলে। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের উত্তরাধিকারী।” পাশাপাশি শিব সেনার এক শীর্ষ নেতা বলেন, “পরিকল্পনা রয়েছে তহবিল ও সম্পত্তি সংরক্ষণ করার। আমরা এগুলি দখল করতে চাই না।” তবে সংবাদমাধ্যম সূত্রের খবর, শিণ্ডে শিবিরের অবশ্য পরিকল্পনা রয়েছে সম্পতি ও তহবিল নিজেদের অধিকারে নেওয়ার।

এদিকে এক আইনজীবী চ্যারিটি কমিশনারের কাছে শিবসেনার সদর দফতর ‘শিবসেনা ভবন’ সম্পর্কে জানতে চেয়ে একটি নোটিস জারি করেছে। ওই ভবন শিবাই ট্রাস্টের মালিকানাধীন। তবে শিণ্ডে শিবিরের এক শীর্ষ নেতার বক্তব্য, “কেবল শিবাই ট্রাস্টের হাতেই সম্পত্তিগুলি নেই। রয়েছে চারটি বিভিন্ন ট্রাস্টের হাতে। রয়েছে ট্রেড ইউনিয়ন ও তহবিল। আমরা এখনও জানিনা তহবিলে কত টাকা রয়েছে। তবে মনে করা হচ্ছে অন্তত ২০০ কোটি টাকা রয়েছে দলের তহবিলে। তবে এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয় কথাটা সত্যি কিনা।” বিষয়টি খতিয়ে দেখে তবেই তাঁরা এই সংক্রান্ত কৌশল নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...