Friday, June 26, 2026

প্রবল তুষারপাত উত্তর সিকিমে! পুরু বরফে ঢাকল একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা  

Date:

Share post:

আবহাওয়াবিদদের পূর্বাভাসই মিলে গেল। ফেব্রুয়ারিতেই (February) বরফের চাদরে মুখ ঢাকল সিকিমের (Sikkim)। মাস শেষের আগেই পুরু বরফে ঢাকল লাচুং (Lachung), লাচেন (Lachen), ইয়ামথাং (Yumthung)। বাদ যায়নি জিরো পয়েন্ট (Zero Point) ও গুরুদংমার লেকও (Gurudongmar Lake)। আর তুষারপাতের (Snowfall) কারণে স্বাভাবিকভাবেই অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যটকদের। ফলে সিকিমে ঘুরতে গিয়ে কার্যত হোটেল বন্দি অবস্থা। বর্তমানে সিকিমের একাধিক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বিগত ১০-১২ দিন ধরেই সিকিমে তুষারপাত হচ্ছে। মঙ্গলবার রাত থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে। যার জেরেই অবরুদ্ধ হয়ে পড়েছে লাচুং, লাচেন, ইয়ামথাং, জিরো পয়েন্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট। ফলে উত্তর সিকিমে আসা পর্যটকদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

উল্লেখ্য, এই মুহূর্তে জিরো পয়েন্টে তাপমাত্রা মাইনাস সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস। পুরু বরফ জমে গিয়েছে, গুরুদংমার লেকও, সেখানকার তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ১০ ডিগ্রি পর্যন্ত। তবে গাড়ি চলাচল না করায় পর্যটকদের সাইট সিন সম্ভব হচ্ছে না। এদিকে বুধবারও সিকিমের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। সে ক্ষেত্রে পরিস্থিতি আরও বেগতিক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...