Thursday, May 28, 2026

ফের বি*স্ফোরক বিশ্বভারতীর উপাচার্য! আশ্রমিকদের ‘বুড়ো খোকা, অর্ধশিক্ষিত’ বলে কটাক্ষ

Date:

Share post:

আবারও সংবাদের শিরোনামে বিশ্বভারতীর উপাচার্য।এবার সরাসরি আশ্রমিকদের ‘বুড়ো খোকা’ বলে আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে আশ্রমিকদের ‘অর্ধশিক্ষিত ও ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, আশ্রমিকরা বিশ্বভারতীকে কলুষিত করেছেন বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন:আশ্রমিক-প্রাক্তনীদের “ভোগী” বললেন বিশ্বভারতীর উপাচার্য, পাল্টা কটাক্ষও শুনলেন বিদ্যুৎ
এর আগেও বহুবার আশ্রমিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এমনকী অমর্ত্য সেনের নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তারইমধ্যে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আগে আজ উপাসনা মন্দিরে বক্তব্য রাখতে গিয়ে আশ্রমিকদের নাম না করে কটাক্ষ করেন তিনি।
এদিন উপাসনা মন্দিরে ঢুকে উপাচার্য দাবি করেন, আশ্রমিক, রাবীন্দ্রিক নানা নামে তাঁরা বিশ্বভারতীকে কলুষিত করে চলেছেন। তাঁদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, “এরা নিজেদের পরিচিতি পাওয়ার জন্য পরিকল্পিতভাবে বিশ্বভারতীকে কলুষিত করছেন। এদের অনেকেই অল্পশিক্ষিত, অশিক্ষিত। বুড়ো খোকারা বিশ্বভারতীতে একটা মৌরসী পাট্টা গড়ে তোলার মতলব করেছে।”

যে বিশ্বভারতীর উপাসনা মন্দিরে বসে প্রাক্তনী, আশ্রমিক এবং রাবীন্দ্রিকরা নানা বিষয়ে মতবিনিময় করেন
, সেই উপাসনা মন্দিরে বসেই আশ্রমিকদের ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন,” প্রাক্তনী, আশ্রমিক, রাবীন্দ্রিকরা ভোগবাদী। বিশ্বভারতীতে সবাই নিজের নিজের আখেড় গোছাতে আছে। কেউ দায়িত্ব নিতে চায় না। ২০১৯ সালে আমি প্রাক্তনী, আশ্রমিক, রাবীন্দ্রিকদের বিশ্বভারতীর উন্নয়নে এগিয়ে আসতে বলেছিলাম। তাঁদের কারও সাড়া পাওয়া যায়নি।”

 

 

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...