Tuesday, June 23, 2026

ক্ষুদিরাম-প্রফুল্ল চাকিদের নামে বকেয়া লক্ষাধিক টাকার বিল!

Date:

Share post:

শহিদদের নামে এবার বিদ্যুতের বিল। হ্যাঁ, এমনই অদ্ভুত ঘটনা ঘটল বিহারে। ভারতের স্বাধীনতা সংগ্রামী শহিদ প্রফুল্ল চাকি (Prafulla Chaki) এবং ক্ষুদিরাম বসুর (Khudiram Bose) নামে বিদ্যুতের বিল পাঠাল উত্তর বিহার (North Bihar) বিদ্যুৎ পর্ষদ। আর বিপ্লবীদের সশরীরে দেখা না পেয়ে মুজাফফরপুরে (Muzaffarpur) তাঁদের বেদিতে সেই বিল আটকে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে শহিদদের নামে বিদ্যুতের বিল এল তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি বিদ্যুৎ পর্ষদের আধিকারিকরা।

জানা গিয়েছে, বুধবারই উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ এই বিল পাঠায়। আর বকেয়া বিলের পরিমাণ দেখে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। বিলে টাকার অঙ্কের পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ৯৪৩ টাকা। নোটিসে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কিন্তু দুজন মৃত মানুষের নামে বিদ্যুতের বিল কীভাবে এল? পাটনার (Patna) ওই বিদ্যুৎ দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কোনো ভুল হয়নি। বিদ্যুতের বিল বকেয়া রয়েছে দুই শহিদের স্মৃতিস্তম্ভের।

জানা গিয়েছে, ওই দুই বেদিতে সারারাত আলো জ্বলে। আর তা দেখভালের দায়িত্বে থাকেন একটি বেসরকারি সংস্থা। ওই বেসরকারি সংস্থাই দীর্ঘদিন হয়ে গেলেও কোনও বিল মেটায়নি। তাহলে সংস্থার নামে বিল না পাঠিয়ে বিপ্লবীদের নামে বিল পাঠানো কি নিহাতই মজা নাকি বিষয়টিকে নেট দুনিয়ায় ভাইরাল করে বিল আদায়ের কোনও বড় ফন্দি? সে উত্তর অবশ্য পর্ষদের তরফে পাওয়া যায়নি।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...