Wednesday, June 24, 2026

প্রথমবার ডার্বির মঞ্চে জার্ভিস, শনিবারের মহারণ নিয়ে কী বললেন লাল-হলুদের নতুন বিদেশি

Date:

Share post:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির মহারণ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব‍্যস্ত দু’দল। আগামী শনিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলে আসার পর থেকে কলকাতা ডার্বিতে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। তবে এই ম‍্যাচে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি।

প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন জেক জার্ভিস। আর এই নিয়ে বেশ উৎসাহী লাল-হলুদের নতুন বিদেশি। ইস্টবেঙ্গল এফসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জার্ভিস ডার্বি নিয়ে বলেন,আমি সই করার আগেই ডার্বির কথা শুনেছিলাম। হয়তো আমার কেরিয়ারের সবচেয়ে বড় ডার্বি খেলতে চলেছি।

এদিন জার্ভিস ডার্বি নিয়ে বলেন, “আমাদের পারফরম্যান্স দেখলে বোঝা যাবে আমরা একজোট হয়ে লড়াই করতে পারি। গোটা ম্যাচে পরিশ্রম করে তিন পয়েন্ট সংগ্রহ করার ক্ষমতা আমাদের আছে।”

ডার্বি খেলা নিয়ে জার্ভিস বলেছেন, “আমি সই করার আগেই ডার্বির কথা শুনেছিলাম। হয়তো আমার কেরিয়ারের সবচেয়ে বড় ডার্বি খেলতে চলেছি। এখানে আসার আগে অনেক ভিডিও দেখেছি ডার্বির। সমর্থকদের কাছে এই ম্যাচটার গুরুত্ব আমি জানি। ইস্টবেঙ্গলে খেলা উপভোগ করেছি। যত বেশি ম্যাচ খেলেছি তত ছন্দে ফিরছি।”

এদিকে খারাপ পারফরম্যান্সের কারণে ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠমুখো হচ্ছেন না। আর সেটা যাতে ডার্বিতে না হয়, তার অনুরোধ করলেন লাল-হলুদের নতুন বিদেশি। তিনি বলেন, “ম্যাচ দেখতে মাঠে আসুন। স্টেডিয়ামে আপনাদের উপস্থিতি আমাদের সাহায্য করবে। তাই চাইব বেশি সমর্থক আসুক।”

আরও পড়ুন:শনিবার মহারণ, ডার্বি নিয়ে মুখ খুললেন বাগানের তিন তারকা

এদিকে পুরোনো সতীর্থ কার্ল ম্যাকহিউয়ের বিরুদ্ধে খেলতে নামবেন জার্ভিস। ইংল্যান্ডের ক্লাব প্লাইমাউথ আর্গাইলে একঙ্গে খেলতেন এই দুই ফুটবলার। এই নিয়ে জার্ভিস বলেছেন, “কার্ল ম্যাকহিউয়ের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। ওকে অনেকদিন ধরে চিনি। আমরা আগে একসঙ্গে খেলেছি। এবার আমার উল্টো দিকে ওকে দেখতে ভাল লাগবে। গত সপ্তাহে আমরা ফোনে কথা বলেছি। ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু তার বাইরে আমরা বন্ধু।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...