Monday, March 30, 2026

এবার কুন্তলের মুখে নতুন নাম ! কে এই ‘রহস্যময়ী’ ?

Date:

Share post:

ফের আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষকে। বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর মুখে তিনি নতুন দাবি করলেন। হুগলির  যুবনেতার মুখে শোনা গিয়েছে এক ‘রহস্যময়ী’র নাম। সেই ‘রহস্যময়ী’র পরিচয় নিয়েও রাখঢাক করেন নি তিনি। কুন্তল বলেন, ‘তদন্ত ঘোরানোর জন্য কোনও কথা বলে লাভ নেই। যা টাকা আছে, যা টাকা রেখেছে, গোপাল দলপতি এবং হৈমন্তী গঙ্গোপাধ্যায়।’ প্রশ্ন করা হয়েছিল, হৈমন্তী গঙ্গোপাধ্যায় কে? উত্তর এসেছে, ‘আরমান গঙ্গোপাধ্যায় ওরফে গোপাল দলপতির বউ।’

কুন্তল ঘোষকে আরও প্রশ্ন করা হয়েছিল, এই দুর্নীতির সঙ্গে গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? সেই নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কুন্তল। বললেন, ‘তদন্তের ভিতরের কথা কিছু বলব না।’

এর আগে ইডি দফতরে গিয়ে নথি জমা দিয়ে এসেছিলেন গোপাল। তৎকালীন নথিতে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ ছিল, যাতে আরমান গঙ্গোপাধ্যায়ের ‘নমিনি’ হিসাবে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের উল্লেখ ছিল। তবে হৈমন্তী এবং গোপাল ওরফে আরমানের নাম ছাড়া আর কিছু বলতে চাননি কুন্তল।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যান। এর আগেও একাধিকবার গোপাল দলপতির বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা-সহ নানা অভিযোগ করেছিলেন কুন্তল।

তদন্তকারীরা জানিয়েছেন, গোপালের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে একটি সংস্থার হদিশ পেয়েছেন তাঁরা। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই টাকার লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য কুন্তলকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি জানান, ‘কালীঘাটের কাকু’কে তিনি চেনেন না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত তাপস মণ্ডল অবশ্য পাল্টা বলেন, “ও সব জানে, ওকেই জিজ্ঞাসা করুন।” বিশেষ সিবিআই আদালতের বিচারক কুন্তল, তাপস এবং নীলাদ্রিকে ৯ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...