Wednesday, April 1, 2026

‘দুয়ারে আইন পরামর্শ’! উদ্যোগে কানাইপুর গ্রাম পঞ্চায়েত

Date:

Share post:

সাধারণ মানুষকে নিঃস্বার্থ পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবার নতুন উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের। দুয়ারে সরকার প্রকল্পে অন্যান্য পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীকে আইনি পরামর্শ দিতে উদ্যোগী হুগলির শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের (Sreerampur Uttarpara block) কানাইপুর (Kanaipur) গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি গ্রামবাসীদের পরামর্শ দিতে শহর থেকে আইনজীবীদের গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিন আগেই এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছে প্রস্তাব গৃহীত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে আইনি পরামর্শ শিবির। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অচ্ছেলাল যাদব (Acchelal Yadav) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট (Kolkata High Court), হুগলি জেলা আদালত (Hooghly District Court) এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা উপস্থিত থাকবেন পরামর্শ শিবিরে। সকাল ১১টা থেকে শুরু হবে শিবির। প্রথম দিন উপস্থিত থাকবেন ১২ জন আইনজীবী। সূত্রের খবর, প্রথম দিন কানাইপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির করবেন হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। তবে পরামর্শ নিতে নাম নথিভুক্তকরণ প্রয়োজন। এরপর নাম অনুযায়ী আবেদকদের ডাকা হবে।

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সাহায্যপ্রার্থীদের কথা এবং সংখ্যা মাথায় রেখেই পরামর্শ শিবিরের দিন বাড়ানো হবে। মাসের শেষ শনিবার দুয়ারে আইনি পরামর্শের শিবির চলবে। কানাইপুর গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশের এলাকার সমস্ত মানুষ এই শিবিরের সুবিধা পাবেন।

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...