Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) একেই বলে কপাল। ব‍্যাট আটকে জেতা ম‍্যাচ হাতছাড়া হলো ভারতের। আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারল টিম ইন্ডিয়া।

২) ভারতীয় ফুটবলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেন, ভারতীয় ফুটবলকে কালিমালিপ্ত করার জন্য ইচ্ছে করে ফেডারেশনের ইউটিউব চ্যানেলকে হ্যাক করা হয়েছিল।

৩) ইস্টবেঙ্গলের পাঠানো টিকিট ফেরত পাঠিয়ে দিল মোহনবাগান। ফেরত পাঠাল আইএফএ-ও। এবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি।জানা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে যে ভিআইপি ও ভিভিআইপি টিকিট দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিল মোহনবাগান ক্লাব।

৪) শনিবার ডার্বির মহারণ। তার আগে ডার্বি নিয়ে মুখ খুললেন দলের তিন ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, স্লাভকো ডামজানোভিচ, শুভাশিষ বসু। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া বাগান ব্রিগেড।

৫) আগামী শনিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি।প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন জেক জার্ভিস। ডার্বি নিয়ে তিনি বলেন,আমি সই করার আগেই ডার্বির কথা শুনেছিলাম। হয়তো আমার কেরিয়ারের সবচেয়ে বড় ডার্বি খেলতে চলেছি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...