Saturday, April 4, 2026

আদানিতে বিনিয়োগের মাশুল! বিপুল ক্ষতির মুখে LIC, পড়ল শেয়ারের দাম

Date:

Share post:

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) প্রকাশ্যে আসার পর থেকে লাগাতার নিম্নমুখী আদানি গোষ্ঠীর(Adani Group) শেয়ার। এই সংস্থায় বিনিয়োগকারীদের তালিকায় সবচেয়ে উপরের সারিতে রয়েছে ভারতীয় জীবনবিমা সংস্থা LIC। আদানিতে বিনিয়োগের মাশুল এবার গুনতে হল এলআইসিকে। ব্যাপকভাবে পড়ল এলআইসির শেয়ারের দাম। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে আদানি শিল্পগোষ্ঠীতে এলআইসি(LIC) যে বিনিয়োগ করেছিল, তা নেগেটিভ হয়ে গিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর ৭ টি লিস্টেড কোম্পানিতে ধস নামার জেরে এলআইসির ক্ষতি হয়েছে ৪৯ হাজার ৭২৮ কোটি টাকার। আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস এবং অম্বুজা সিমেন্টের শেয়ারে এলআইসি-র যে বিনিয়োগ ছিল তার মূল্য কমে ৩৩,২৪২ কোটি টাকা হয়েছে। সেই মূল্য ডিসেম্বর মাসে ছিল ৮২ হাজার ৯৭০ কোটি টাকা।
অর্থাৎ আদানি শিল্পগোষ্ঠীতে এলআইসি যে বিনিয়োগ করেছিল, তা নেগেটিভ হয়ে গিয়েছে। অর্থাৎ এলআইসির সম্পদ তো বাড়েইনি উলটে তা ব্যাপকভাবে কমে গিয়েছে।

শুক্রবারের বাজার রিপোর্ট অনুযায়ী, বাজার শুরু হওয়ার সময়ে এলআইসির বাজারদর ছিল ৫৯১ টাকা। এরপরই খবর রটে যায় আদানি শিল্পগোষ্ঠীতে এলআইসি-র বিনিয়োগ নেগেটিভ হয়ে গেছে, ওমনি শেয়ারের দাম পড়তে শুরু করে। দিনের শেষে এলআইসির শেয়ারের দাম নেমে পৌঁছয়। ৫৮৪.৬০ টাকায়। অন্যদিকে, লাগাতার পতন থামছে না আদানি সংস্থার শেয়ারে। শুক্রবারও এই সংস্থার কার্যত সব শেয়ারেই ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। গত ২৫ জানুয়ারি প্রকাশ্যে আসে হিন্ডেনবার্গের রিপোর্ট। তার আগে ২৪ জানুয়ারি আদানিদের তালিকাভুক্ত ১০ কোম্পানির মোট শেয়ার মূল্য বা মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ১৯ লক্ষ কোটি টাকা। ২৩ ফেব্রুয়ারি, ঠিক এক মাস পরে ওই ১০ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে ৭.২ লক্ষ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন (Market Capitalization) কমেছে প্রায় ১২ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...