Wednesday, June 24, 2026

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবস্থা জারি তিরুবনন্তপুরম বিমানবন্দরে!

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার কালিকট (Kalikot) থেকে সৌদি আরবের দাম্মামগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটির হাইড্রোলিক ত্রুটি দেখা যায়। এরপরই জরুরি অবতরণের জন্য তিরুবনন্তপুরম বিমাবন্দরে (Thiruvananthapuram) জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও পরে বিমানটি নিরাপদে অবতরণ করে বলে খবর। এদিন বিমানে প্রায় ১৮২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার কালিকট-দাম্মামগামী IX 385 বিমানটি কালিকট বিমানবন্দর থেকে থেকে রওনা দেয়। কিন্তু বিমানটি ওড়ার সময় রানওয়েতে আঘাত করে। এরপরই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই বিমানটিকে তিরুবনন্তপুরম আন্ত্রর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিরুবনন্তপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। দুর্ঘটনার জেরে বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় বলে বিমাবন্দর সূত্রে খবর।

তবে বিমানটিতে ঠিক কী সমস্যা হয়েছিল, কেন সেটি আঘাতপ্রাপ্ত হয়েছিল তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। অনেক সময় টেক অফের জন্য নির্ধারিত স্পিড না নিয়েই যদি টেক অফ করার চেষ্টা করা হয় তবে তাতে এই ধরনের সমস্যা হতে পারে। তবে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...