Wednesday, June 24, 2026

অতি ফলন, টন টন পেঁয়াজ বিক্রি করেও মাথায় হাত কৃষকের!

Date:

Share post:

বর্তমানে গোটা বিশ্ব খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের (Onion)। আর আচমকা এমন মূল্যবৃদ্ধির ফলে পেঁয়াজের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে সবজি রফতানি বন্ধের পথেই হাঁটতে শুরু করেছে। তবে অন্যদিকে দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর ছবি। শীতকালে অতি ফলনের জেরে চাষ করেও বিভিন্ন শাক সব্জির প্রত্যাশিত দাম পাননি কৃষকরা। আর সেকারণেই চরম দুর্দশার সম্মুখীন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা। মহারাষ্ট্রের কোলাপুরে একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের (Maharshtra) সোলাপুর জেলার বোরগাঁওয়ের বাসিন্দা রাজেন্দ্র তুকারাম চৌহান নামে এক কৃষক সম্প্রতি ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করতে ৭০ কিলোমিটার দূরে একটি মান্ডিতে গিয়েছিলেন ৷ সেখানে প্রতি কেজি পেঁয়াজ মাত্র এক টাকা করে বিক্রি করতে হয় তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত সব কাঁটছাঁট করে ওই কৃষকের প্রাপ্য দাঁড়ায় মাত্র ২ টাকা ৪৯ পয়সা! শুধু তাই নয়, ওই যৎসামান্য টাকার জন্য কৃষককে পোস্ট ডেটেড চেক দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু যেহেতু ব্যাঙ্ক থেকে ৪৯ পয়সা দেওয়া সম্ভব নয়, তাই ওই কৃষক শেষমেশ ২ টাকার চেক পান। যে টাকা তিনি ১৫ দিন পর ব্যাঙ্ক থেকে চেক ভাঙিয়ে তুলতে পারবেন বলে খবর।

তবে ওই কৃষকের কথায়, গত বছরও পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২০ টাকা৷ এ বছর ৫০০ কেজি পেঁয়াজ ফলাতেই খরচ হয়েছে ৪০ হাজার টাকা৷ আর সেখানে তিনি হাতে পাচ্ছেন মাত্র ২ টাকা। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক৷ ব্যবসায়ীর দাবি, তিনি নাকি খারাপ পেঁয়াজ এনেছেন বলেই তাঁকে কম দাম দেওয়া হয়েছে। তবে চলতি বছর যেহেতু পেঁয়াজের খুব ভাল ফলন হয়েছে, তাই গতবারের তুলনায় পেঁয়াজের পাইকারি দাম প্রায় সত্তর শতাংশ কমে গিয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

 

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...