Tuesday, June 23, 2026

‘লাগামছাড়া’ পিঁয়াজ! সবজি রফতানি বন্ধের পথে একাধিক দেশ

Date:

Share post:

ফের দাম বাড়ছে পিঁয়াজের। রাষ্ট্রসংঘ (United Nations) ও বিশ্ব ব্যাংকের (World Bank) তরফে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই পিঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম লাফিয়ে বাড়বে। বর্তমানে গোটা বিশ্ব খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে হু হু করে দাম বাড়ছে পিঁয়াজের। আর আচমকা এমন মূল্যবৃদ্ধির ফলে পিঁয়াজের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে সবজি রফতানি বন্ধের পথেই হাঁটতে শুরু করেছে।

উল্লেখ্য, তুরস্ক (Turkey), মরক্কো, কাজখস্তান সহ একাধিক দেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারা আপাতত সবজি রফতানি স্থগিত রাখতে চলেছে। আর সেই পথে পা-ও বাড়িয়েছে তারা। জানা গিয়েছে, নিজেদের দেশের জন্য পর্যাপ্ত সবজি মজুত রাখতেই এই সিদ্ধান্ত। তার জেরে নানা দেশেই সবজির অভাব চোখে পড়ছে। পাশাপাশি ব্রিটেনের বেশ কিছু দোকানে সবজি কেনার নির্দিষ্ট পরিমাণও বেঁধে দেওয়া হয়েছে।

তবে কেন আচমকা সবজির আকাল দেখা দিল আন্তর্জাতিক বাজারে? এর নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ। একদিকে যেমন রয়েছে, গত মরশুমে স্পেন ও আফ্রিকার একাধিক অংশে প্রবল খরা তো অন্যদিকে রয়েছে পাকিস্তানের বন্যা ও মধ্য এশিয়ার প্রবল ঠাণ্ডা। পাশাপাশি রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরও। সবমিলিয়ে কৃষিকাজ ব্যহত হয়েছে এবং তার জেরেই মাত্রা ছাড়িয়েছে সব জিনিসের দাম। তবে ইতিমধ্যে সবজি খাওয়া কমিয়ে দিতে শুরু করেছেন নানা দেশের মানুষ। আগামী দিনে কতখানি ভয়াবহ আকার নেবে সবজির সমস্যা, তা নিয়ে আশঙ্কিত গোটা বিশ্ব।

 

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...