Saturday, April 4, 2026

রাজ্যের বকেয়া টাকা নিয়ে হেলদোল নেই! সমগ্র শিক্ষা অভিযানে অর্থ বরাদ্দ কেন্দ্রের

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে বাংলার জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করল কেন্দ্র। জানা গিয়েছ, সমগ্র শিক্ষা অভিযানে (Samagra Shiksha Mission) মোট ২৭৫০ কোটি টাকা কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে রাজ্য যেভাবে কাজ করছে, তা দেখে সন্তুষ্ট কেন্দ্রের আধিকারিকরা। সেকারণেই এমন বিশেষ উদ্যোগ কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে। আর তারপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক (Education ministry) থেকে এই বরাদ্দের অনুমোদন মিলেছে বলে খবর।

তবে এমন ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। আবাস যোজনা কিংবা ১০০ দিনের কাজ অর্থাৎ রাজ্যের যেসব প্রকল্পের টাকা এখনও বকেয়া, তা নিয়ে এখনও কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রের অবদান ৬০ শতাংশ এবং রাজ্য দেয় ৪০ শতাংশ। সেই প্রকল্পের টাকা অনুমোদনের জন্য রাজ্যে পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় আধিকারিকরা। এরপরই বাংলার জন্য সমগ্র শিক্ষা অভিযানে অর্থ (Fund) অনুমোদন করে শিক্ষামন্ত্রক। মোট ২৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...