Saturday, April 11, 2026

West Medinipur : জীবিত স্বামীকে মৃ*ত বানিয়ে বিধবা ভাতা নিচ্ছেন স্ত্রী!

Date:

Share post:

বাংলার সরকার (Government of West Bengal) জনগণের কথা ভেবে একাধিক জনমুখী প্রকল্প (People oriented projects) চালু করেছে। ৬০ বছর বয়সীদের জন্য বার্ধক্য ভাতা (Old Age Pension) যেমন রয়েছে, তেমনি স্বামীহারা স্ত্রীদের প্রতিমাসে বিধবা ভাতা (Widow Pension) দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু মেদিনীপুর (Medinipur) শহরের কালগাং মালিয়াড়া এলাকায় এক অদ্ভুত ঘটনা নজরে এল। স্বামী বাবলু মোল্লা (Bablu Molla) মাসে মাসে ব্যাঙ্ক থেকে বার্ধক্যভাতা (Old Age Allowance) পাচ্ছেন। আবার অন্যদিকে তাঁর স্ত্রী ফুলু বিবি (Fulu Bibi) স্বামী মা*রা গেছেন জানিয়ে মাসিক বিধবা ভাতা (Widow Allowance) নিয়ে চলেছেন বছরের পর বছর। ঘটনা জানাজানি হতেই শোরগোল এলাকায়।

এলাকার মানুষ অভি*যোগের আঙ্গুল তুলছেন ফুলু বিবির দিকে। যদিও ফুলু বিবি বলছেন বিষয়টি সম্পর্কে তিনি অবগতই ছিলেন না। নড়ে চড়ে বসেছে পঞ্চায়েত। মেদিনীপুর সদরের বিডিও সুদেষ্ণা দে মৈত্র এই প্রসঙ্গে বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বামী বেঁচে থাকা অবস্থায় কোনও স্ত্রী বিধবা ভাতা পেতে পারেন না। যদিও সরকারি নিয়মের অপব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই পরিবার এই কাজ করছে কিনা, সেই সন্দেহও ঘোরাফেরা করছে এলাকাবাসীর মনে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...