Saturday, April 4, 2026

“অত্যন্ত নিন্দনীয় অ*পরাধ করেছেন উনি”, নওশাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অধ‍্যক্ষ

Date:

Share post:

আইন চলবে আইনের পথে চলবে। অভিযোগ বিচার করবে আদালত। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধানসভার অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়। তাঁর কথায়, “একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব‌্যক্তির নেতৃত্বে ও উপস্থিতিতে অতজন পুলিশ অফিসারকে মারা হল প্রকাশ‌্যে। এই ধরনের ঘটনা অত‌্যন্ত নিন্দনীয়। অপরাধ করেছেন উনি। আইন আইনের পথে চলবে। বিচারপতিরা রয়েছেন। তাঁরা বিচার করে দেখবেন।”

অধ‌্যক্ষ খুব স্পষ্টভাবে নওশাদ প্রসঙ্গে তাঁর মনোভাব ব্যক্ত করে জানিয়ে দেন, “কেউ আইনের ঊর্ধ্বে নন। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে যে ঘটনা সেদিন ঘটেছে কলকাতার রাজপথে, অত পুলিশ অফিসারের উপর অত‌্যাচার হয়েছে, সেটা বাঞ্ছনীয় নয়। বিচারপতিরা এটা বিচার করে দেখবেন।
খুব স্পষ্ট করে বলতে চাই, নওশাদের ক্ষেত্রেও আইন আইনের পথে হাঁটবে।” তাঁর আরও সংযোজন, আইন বিধায়ক না সাধারণ মানুষ, তা দেখে না। অপরাধের সমান বিচার করে।

সম্প্রতি সংবাদমাধ‌্যমে তাঁর কিছু প্রতিক্রিয়া সামনে আসে। সে সম্পর্কে অধ‌্যক্ষ এদিন জানিয়েছেন, “আমার বক্তব‌্যকে অনেক সংবাদপত্রে একটু অন‌্যরকমভাবে পরিবেশন করা হয়েছে। কিন্তু আমি বলব, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি বিধায়ক হতে পারেন বা যে কেউ হতে পারেন। বিধায়ক বলে কেউ যে বিশেষ সুবিধা পাবেন সেটা ভাবার কিছু নেই। আরও দু’জন বিধায়ক জেলে রয়েছেন। বিধায়ক বলে তাঁকে সুবিধা করে দেওয়ার জন‌্য কিন্তু আমি কোনও বক্তব‌্য রাখিনি। এটার যেন কোনও বিকৃত অর্থ কেউ না করে।”

আরও পড়ুন:নিবিড় জনসংযোগের লক্ষ্যে বাড়ল ”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সময়সীমা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...