Monday, June 15, 2026

নিবিড় জনসংযোগের লক্ষ্যে বাড়ল ”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সময়সীমা

Date:

Share post:

”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সময়সীমা বাড়ল। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এমন নিবিড় জনসংযোগের সিদ্ধান্ত আরও আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল। জানা গিয়েছে, নির্ধারিত ২৫ ফেব্রুয়ারির পরও দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালিয়ে যাবে ঘাসফুল শিবির। আগামী মাসের তৃতীয় সপ্তাহ অবধি চলবে এই কর্মসূচী। ইতিমধ্যেই ১২০০ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি পালন করেছে তৃণমূল।

তৃণমূল সূত্রে খবর, দিদির দূতদের কাছে সবথেকে বেশি চাহিদা রাস্তার। স্বাস্থ্যসাথী, রেশন ও লক্ষ্মীর ভান্ডার নিয়েও নিজেদের চাহিদার কথা জানিয়েছে মানুষ। দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে প্রায় ৩ হাজার গ্রাম পর্যবেক্ষণ করল শাসক দল।

বেশকিছু পঞ্চায়েত সদস্যের কাজ নিয়েও উঠে এসেছে অভিযোগ। প্রান্তিক এলাকার মানুষের প্রশ্ন রেশন পাওয়া যাবে কিনা। মহিলাদের প্রশ্ন সবচেয়ে বেশি করে লক্ষ্মীর ভান্ডার নিয়েই। গ্রামের রিপোর্ট তৈরির কাজ শুরু করছে দল। এবার পুর এলাকায় এই কর্মসূচী শুরু করা হবে।

আরও পড়ুন:শিশু সাক্ষরতায় দেশের মধ্যে প্রথম বাংলা, তলানিতে যোগী রাজ্যের সূচক !

 

 

Related articles

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...