Saturday, April 4, 2026

‘ভারত জোড়ো যাত্রা’ই শেষ কর্মসূচি! তবে কি রাজনীতি ছাড়ছেন সোনিয়া?

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। দীর্ঘদিন কংগ্রেসের(Congress) দায়িত্ব সামলানোর পর দলের নতুন সভাপতির দায়িত্বে এসেছেন মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। এহেন পরিস্থিতির মাঝে এবার কি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন একদা কংগ্রেস হাইকম্যান্ড? এই জল্পনাই জাতীয় রাজনীতির অলিন্দে উস্কে উঠেছে সোনিয়ার মন্তব্যে। শনিবার দলের ওয়ার্কিং কমিটির(Working Commitee) বৈঠকে সোনিয়া জানালেন, ভারত জোড়ো যাত্রাই(Bharat Jodo Yatra) তাঁর শেষ কর্মসূচি।

শুক্রবার থেকে ছত্তিশগড়ের রায়পুরে শুরু হয়েছে কংগ্রেসের প্লেনারি অধিবেশন। তিন দিনের এই সম্মেলনের দ্বিতীয় দিনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে সম্মান জানিয়ে একটি শর্ট ফিল্ম দেখানো হয়। আবেগঘন এই তথ্যচিত্রে সোনিয়ার ২০ বছরের রাজনৈতিক জীবনের ছবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভাষণও দেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেখানেই তিনি বলেন, “ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই আমার যাত্রা শেষ হতে পারে। এই যাত্রা শেষই আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করবে।” তাঁর মন্তব্যের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। মনে করা হচ্ছে, এবার রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন সোনিয়া। আগামী লোকসভা নির্বাচনে তিনি সম্ভবত আর প্রতিদ্বন্দ্বীতা করবেন না। যদিও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, ‘ভারত জোড়ো যাত্রা’-র মিছিল দিল্লিতে পৌঁছলে তাতে অংশ নিয়েছিলেন সোনিয়া গান্ধী। তখন ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। শনিবার সেই প্রসঙ্গ তুলে সোনিয়া বলেন, “ভারত জোড়ো যাত্রা ছিল দলের একটি গুরুত্বপূর্ণ মোড়। এদেশের জনগণ যে সম্প্রীতি, সহনশীলতা ও সাম্য চান, এই কর্মসূচিতে সেটা দিনের আলোর মতো প্রমাণ হয়ে গিয়েছে।” এছাড়াও বিজেপি ও আরএসএস-এর কড়া সমালোচনা করে সোনিয়া আরও বলেন, “দেশ ঘৃণার আগুন ছড়াচ্ছে বিজেপি আর RSS। ক্ষমতার লোভে বিভাজনের রাজনীতি করছে পদ্ম-শিবির। ভারতীয় গণতন্ত্রের কাঠামোগুলিকে ধ্বংস করা হচ্ছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...