Saturday, April 4, 2026

আইপিএল এবং একদিনের বিশ্বকাপের জন‍্য তৈরি বললেন ভারতীয় এই ক্রিকেটার, উদাহরণ টানলেন হার্দিকের সঙ্গে

Date:

Share post:

চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন দীপক চাহার। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাবও করছেন। আর এরই ফাকে জানিয়ে দিলন আইপিএল এবং একদিনের বিশ্বকাপের জন‍্য তৈরি তিনি। উদাহরণ টানলেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে।

এদিন এক সাক্ষাৎকারে দীপক বলেন,”চোট সারার পরে নিজেকে নিয়ে অনেক খেটেছি। যাতে দলে ফিরলে সেরাটা দিতে পারি, তার জন্য নিজেকে তৈরি করেছি। আশা করছি মাঠে সেটা করে দেখাতে পারব। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারি। দু’দিক বল সুইং করাতে পারি। সেইসঙ্গে ব্যাটও করতে পারি। নিজের যোগ্যতাই দলে সুযোগ পেয়েছি। হার্দিক যেটা করে আমিও সেটা করতে পারি। আমি কোন অংশে কম?”

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই দলে সুযোগ পাওয়া নির্ভর করছে আইপিএল এবং তারপরে এশিয়া কাপে কেমন খেলছেন ভারতীয় পেসার তা দেখে। এই প্রসঙ্গে চাহার বলেন, “আমি ফলাফলে বিশ্বাস করি না। আমার লক্ষ্য থাকে বল-ব্যাট যাই করি না কেন, নিজের ১০০ শতাংশ দেব। যদি সেটা দিতে পারি, তা হলে আমি ঠিক সুযোগ পাব।”

আরও পড়ুন:আজ ডার্বি, পরিসংখ্যানকে পাত্তা দিতে নারাজ স্টিফেনের, আটে আট লক্ষ‍্য ফেরান্দোর

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...