Friday, June 26, 2026

রাস্তায় জঞ্জাল ছুড়লেই মোটা অঙ্কের জরিমানা! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Date:

Share post:

এবার থেকে রাস্তায় যত্রতত্র জঞ্জাল (Garbage) ছুঁড়ে ফেলার দিন শেষ। আর যদি কোনও কারণে তার অন্যথা হয় সেক্ষেত্রে বাড়ানো হল জরিমানার অঙ্ক (Fine)। ৫০ টাকা থেকে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াল ৫ হাজার টাকা। শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে এমনই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।

এদিন ফিরহাদ হাকিম বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু অনেকেই তা ঠিকমতো মানছেন না। তাই এই জরিমানার অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র আরও জানিয়েছেন, কলকাতা পুর এলাকায় এক থেকে একশো ওয়ার্ডে ফেরুল সাফ করার জন্য পুরসভা কোনও টাকা নেয় না। কিন্তু বাকি ৪৪টা ওয়ার্ডে পুরসভাকে চার্জ দিতে হয়। এই পৃথক আইনকেও তুলে দেওয়া হবে অর্থাৎ পুরসভায় একই নিয়ম কার্যকর থাকবে।

শনিবার পুর অধিবেশনে মেয়র বলেন, অনেকেরই অভ্যাস হয়ে গিয়েছে ফ্ল্যাট বাড়ি থেকে রাস্তায় জঞ্জাল ছুঁড়ে ফেলা। কিন্তু এসব চলতে পারে না। এছাড়া অনেকে গৃহপালিত পশুকেও মৃত্যুর পরে রাস্তায় ফেলে দেওয়া হয়। তবে এদিন ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং (Papiya Singh) অধিবেশন কক্ষে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসা করেন চিকিৎসক মীনাক্ষ্মী গঙ্গোপাধ্যায়। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি।

 

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...