Saturday, April 4, 2026

পয়লা মার্চ থেকেই ৬ শতাংশ হারে DA, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

বকেয়া DA-এর দাবিতে কিছু অংশের সরকারি কর্মচারিদের বিক্ষোভ-আন্দোলনের মাঝেই বড়সড় ঘোষণা নবান্নের। আগামী ১ মার্চ থেকে মোট ৬ শতাংশ হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এই DA-এর আওতায় পড়বেন।

গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩ শতাংশ হারে DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘোষণার ঠিক ৯দিনের মাথায় বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বরাদ্দ অনুযায়ী ৩ শতাংশ এবং এবার বাজেটের বর্ধিত ৩ শতাংশ মিলিয়ে মোট ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা। ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে কলকাতা হাইকোর্ট। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী শুনানি। তার আগেই মোট ৬ শতাংশ হারে DA ঘোষণা রাজ্য সরকারের।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...