Thursday, April 2, 2026

ত্রিকোণ প্রেমের জের, প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডের নৃ*শংস পরিণতি!

Date:

Share post:

প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ড তার নিজের বন্ধু। সেই যুবককে নৃশংস ভাবে খুন করল ২২ বছরের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের প্রেমিকাকে নিয়মিত ফোন ও মেসেজ করত সেই বন্ধু। প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডকে শুধুমাত্র খুন করেই থেমে যায়নি ওই যুবক। নৃশংসভাবে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে অভিযুক্ত। গোপনাঙ্গ, আঙুল কেটে দেহ ফেলে দিয়ে আসে অন্যত্র। পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। হায়দরাবাদের এমন ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

অভিযুক্তের বয়ানের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। উদ্ধার হয় যুবকের মৃতদেহ।পুলিশের দাবি, নবীন নামের মৃত যুবক ও অভিযুক্ত হরিহর কৃষ্ণ দিলসুখনগরে একই কলেজে পড়তেন। তরুণীও ওই কলেজে পড়তেন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নবীন এবং হরিহর দুই বন্ধুই ওই তরুণীর প্রেমে পড়েন। নবীনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরই নবীনের বন্ধু হরিহরের সঙ্গে প্রেম করতে শুরু করেন তিনি।বিচ্ছেদ হয়ে গেলেও নবীন ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে। তাই বারবার প্রাক্তন প্রেমিকাকে মেসেজ করতেন। এতেই বন্ধুর উপর রেগে আগুন হয় হরিহরকৃষ্ণ।

জানা গিয়েছে,গত তিন মাস ধরেই পথের কাঁটা নবীনকে সরানোর ছক কষছিল হরিহর। তার ডাকে সাড়া দিয়ে গত ১৭ ফেব্রুয়ারি, হায়দরাবাদের বাইরে আবদুল্লানগরে দেখা করে নবীন ও হরিহর। দুজনে একসঙ্গে বসে মদ্যপান করে। এরপর নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়।অভিযোগ, সেখানেই শ্বাসরোধ করে নবীনকে খুন করে হরিহর।

এরপর যে কাণ্ড ঘটায় অভিযুক্ত যুবক তা জেনে শিউড়ে উঠেছেন সবাই।রাগে হাত দিয়েই গোপনাঙ্গ ও হৃদপিণ্ড খুবলে নেয় হরিহর। আঙুল কেটে সেই মৃতদেহের ছবি গার্লফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে পাঠায় হরিহর। পুলিশের দাবি, মেয়েটি প্রথমে প্র্যাঙ্ক করা হয়েছে বলে ভেবেছিল। পরে নবীনের অন্য বন্ধুরা তাকে ফোনে না পেয়ে হরিহরকে ফোন করে। নবীনের খোঁজে পরিবারের দ্বারস্থ হয় তারা। পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।। পরে হরিহর আত্মসমর্পণ করে এবং গোটা ঘটনা জানায়।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...