Friday, June 26, 2026

ইডেনে আসছেন রণবীর, তবে কি সৌরভের বায়োপিকের আলোচনা করতে? কী বললেন মহারাজ?

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করছেন না রণবীর কাপুর। এমনটাই ইঙ্গিত দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। বেশ কিছুদিন আগে খবর ছড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চলেছেন রণবীর। এছাড়াও রবিবার রণবীর কলকাতায় আসছেন শুনে প্রায় সকলেই মনে করেছিলেন বায়োপিকের ব্যাপারে কথা বলতেই ইডেনে আসছেন বলিউড অভিনেতা। সেসব খবরে একেবারে জল ঢেলে দিলেন মহারাজ নিজেই। আসলে অন্য ছবির প্রমোশনের জন্য শহরে আসছেন রণবীর। এমনটাই জানিয়ে দিলেন সৌরভ নিজে।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলন করতে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। সেই অনুশীলনের ফাঁকে এই কথাই জানান বাংলার মহারাজ। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ”আসলে রণবীর কলকাতায় আসছে ওর নতুন ছবি ‘তু ঝুটি মে মক্কার’ এর প্রমোশনের জন্য এর সঙ্গে বায়োপিকের কোনও সম্পর্ক নেই। আসলে রণবীরের নতুন ছবির প্রডাকশন হাউজ আর সৌরভের বায়োপিকের প্রোডাকশন হাউসও একই।
সৌরভের বায়োপিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছে লভ রঞ্জন প্রোডাকশন। তাদের পরবর্তী ছবি ‘তু ঝুটি মে মক্কার’। প্রোডাকশন হাউজের উদ্যোগে কলকাতায় প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ বলে খবর। রবিবার কলকাতা এসে রণবীর আরও কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানানো হয়েছে। সৌরভের সঙ্গে ইডেনে দেখা হওয়ার পর ক্রিকেট নিয়েও আলোচনা হতে পারে দু’জনের মধ্যে বলে খবর।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের অভিনেতা রণবীর কাপুর। এই কথা নিজেই জানিয়েছিলেন মহারাজ। এরপর থেকেই বায়োপিকে অভিনয় করা নিয়ে জল্পনা শুরু হয়। প্রোডাকশন হাউসের তরফ থেকে সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরের কাছে প্রস্তাবও দিয়েছিল। তবে দুই কারণে রাজি হননি বলিউড অভিনেতা। প্রথমত, সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করা হয়ে গিয়েছে রণবীরের। এবং তাঁর শ্যুটিং-এর ডেটও পাওয়া যাচ্ছিল না। তবে রণবীরের জায়গায় কে? নাম উঠে আসছে ঋত্বিক রোশন এবং ভিকি কৌশলের। তবে তাদের মধ্যে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন:‘ওদের একটা বিদেশির দাম যা, সেই অর্থে আমাদের চার-পাঁচ জন বিদেশি কিনতে হয়’: স্টিফেন

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...